একটি নৃশংস হত্যাকাণ্ড ও অভিবাসন বিতর্কে উত্তাল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




একটি নৃশংস হত্যাকাণ্ড ও অভিবাসন বিতর্কে উত্তাল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে একজন সেবিকা(নার্সিং) শিক্ষার্থী লেকেন রাইলি হত্যার অভিযোগে একজন অবৈধ অভিবাসীর বিচার শুরু হয়েছে।এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসন নীতির বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ২২ ফেব্রুয়ারি, ২০২৪ সালে,জর্জিয়ার অ্যাথেন্স শহরের ইউনিভার্সিটি অব জর্জিয়ার ক্যাম্পাসের নিকটবর্তী একটি বনে লেকেন রাইলির মৃতদেহ পাওয়া যায়।২২ বছর বয়সী এই শিক্ষার্থী সকালে দৌড়াতে (শরীরচর্চা) বেরিয়ে নিখোঁজ হন।অভিযোগে ভেনেজুয়েলা থেকে আসা জোসে আন্তোনিও ইবারা নামের এক ব্যক্তি তাকে হত্যা করেছেন।এটি নিয়ে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন নীতির বিরুদ্ধে আওয়াজ তোলে,বিশেষত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়। শুক্রবার (১৫ নভেম্বর) শুরু হওয়া বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন দাবি করেছে যে ইবারা রাইলিকে অসৎ উদ্দেশ্যে আক্রমণ করে তখন রাইলি আত্মরক্ষা

করার চেষ্টা করলে ইবারা একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করেন।রাইলির স্মার্টওয়াচ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,তিনি সকাল ৯:১১-এ পুলিশকে কল করেন এবং ৯:২৮-এর মধ্যে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। প্রসিকিউশন ইবারার বিরুদ্ধে ডিজিটাল,ফরেনসিক এবং ভিডিও প্রমাণ উপস্থাপন করেছে।ভিডিও ফুটেজে দেখা গেছে ইবারা রক্তমাখা পোশাক ও গ্লাভস ফেলে দিচ্ছেন।এছাড়াও রাইলির নখে ইবারার ডিএনএ এবং তার মোবাইল ফোনে ইবারার আঙুলের ছাপ পাওয়া গেছে।ইবারার আইনজীবী ডাস্টিন কার্বি স্বীকার করেছেন যে রাইলিকে হত্যা করা হয়েছে,তবে এই হত্যার সঙ্গে ইবারাকে জড়িত করার প্রমাণ যথেষ্ট নয় বলে দাবি করেছেন। লেকেন রাইলির মৃত্যু যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি করেছে।অভিযোগ রয়েছে যে, ইবারা ২০২২ সালে অবৈধভাবে

যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং তার আগের অপরাধমূলক রেকর্ড থাকা সত্ত্বেও তিনি দেশে থাকতে সক্ষম হন।রিপাবলিকানরা এই ঘটনার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেছে। লেকেন রাইলির মৃত্যু শুধু একটি মর্মান্তিক অপরাধ নয়,এটি অভিবাসন নীতি নিয়ে বিতর্কের সূচনা করেছে।যুক্তরাষ্ট্রে অভিবাসন বিষয়ে নীতিগত পরিবর্তনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের