উর্বশীর নাচে কমলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

উর্বশীর নাচে কমলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী। এবার অভিনেত্রীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেন তিনি। আর তাতেই গর্জে উঠলেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান লিখেছেন—এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট

করছেন। তিনি বলেন, সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে। চিত্র সমালোচক কমলের এ হেন শ্লেষে চুপ করে থাকেননি অভিনেত্রী। পাল্টা জবাবে উর্বশী লিখেছেন— দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত। শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একটি অংশ লিখেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? আর অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন। একেবারে জঘন্য। এক নেটিজেন লিখেছেন—অশালীন

নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে। কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না