উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
ঢাকার উত্তরা এলাকায় প্রকাশ্যে এক যুবককে সড়ক থেকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার রাতেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী নোমান আহমেদ নাফিজ। ওই ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরা এক যুবককে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেট কারে তুলছেন তিন ব্যক্তি। তিন ব্যক্তির মধ্যে দুজনের পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট। আরেকজনের পরনে গ্যাবার্ডিন প্যান্ট ও ফুলহাতা জামা। নোমান জানান, শুক্রবার দুপুর ২টা ৫০মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়ক থেকে এক যুবককে জবরদস্তি করে তুলে নিয়ে যেতে দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে ওই ঘটনা তিনি মোবাইল ফোনে ভিডিও করেন এবং পরে ফেসবুকে আপলোড করেন। তিনি বলেন, তিনজন

ব্যক্তি যখন ওই যুবককে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে তুলছিলেন তখন আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন ওই ব্যক্তিরা। এরপর গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত চলে যায়। তিনি গোপনে ঘটনার ভিডিও করেছেন। তিনি আরও বলেন, মোবাইলে ভিডিও ধারণ করার পর তিনি স্থানীয় থানায় যান। কিন্তু পুলিশের সহায়তা পাননি। পুলিশ তার কাছ থেকে ঘটনা শুনে নাম ও মোবাইল নম্বর লিখে নেয়। ঘটনাস্থলটি উত্তরা পূর্ব থানা আওয়তাধীন। থানার ওসি শামীম আহমেদ বলেন, ভিডিওটি দেখেছি। তবে যাকে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে এবং যারা তাকে নিয়ে যাচ্ছে তাদের বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া তুলে নিয়ে যাওয়া যুবকের স্বজনরা কেউ অভিযোগ করেননি। যে কারণে

তার নাম-পরিচয় জানা যায়নি। এ নিয়ে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ