ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বৃহৎ মুসলিম দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বৃহৎ মুসলিম দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ জুন শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথমদিন। আর ঈদ হবে ৬ জুন। এদিকে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে দেশগুলো ঈদের তারিখ ঘোষণা করবে। এদিকে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গত সপ্তাহে জানান, আমিরাতের আকাশে ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি

আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তার এ বিশ্লেষণ ঠিক হলে, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন ঈদ হবে। ইব্রাহিম আল জারওয়ান বলেন আরবি ভাষার সংবাদমাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন, ‘আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে— এতে চাঁদটি দেখা যাবে।’ তবে আমিরাতে যেহেতু এখনো চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের মাধ্যমে আরবি মাস শুরু ও শেষ গণনা করা হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামিক গাইডলাইন অনুসারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা