ইসলামে নারীদের শীর্ষ পদে যাওয়ার সুযোগ নেইঃ জামায়াত এর নারী বিভাগের শীর্ষ নেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!

অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?

একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১

‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’

হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম

প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

ইসলামে নারীদের শীর্ষ পদে যাওয়ার সুযোগ নেইঃ জামায়াত এর নারী বিভাগের শীর্ষ নেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ |
ইসলামের নির্দেশনা অনুযায়ী নারীদের শীর্ষ নেতৃত্বে যাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির মতে, কোরআনের নির্দেশ অনুসরণ করেই তারা এই অবস্থান নিয়েছে। রোববার নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এ মন্তব্য করেন। শীর্ষ পদে নারী আমির হওয়ার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী আদর্শভিত্তিক সংগঠন এবং ইসলাম মেনে চলাই তাদের জন্য স্বাভাবিক। তাঁর ভাষায়, পবিত্র কোরআনে পুরুষকে নারীদের ‘পরিচালক’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইসলামের একটি নির্দেশ এবং ফরজ। সে অনুযায়ী কোনো ইসলামী সংগঠনে নারীরা শীর্ষ নেতৃত্বে আসতে পারেন না। তিনি বলেন, এই নীতিকে মেনেই তারা

ঈমান এনেছেন এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে কোনো নারী প্রার্থী না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে নূরুন্নিসা সিদ্দিকা বলেন, এটি সংগঠনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। তবে শীর্ষ পদে নারী থাকা জামায়াতের কাছে মুখ্য বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, নারীদের অধিকার আদায় হচ্ছে কি না, নারীরা সম্মান ও নিরাপত্তা পাচ্ছেন কি না—সেটিই বেশি গুরুত্বপূর্ণ। দেশের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশে দুইজন নারী দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু তাতে নারীদের সমস্যার সমাধান হয়েছে কি না, নারীদের প্রতি সহিংসতা কমেছে কি না কিংবা নারীদের অধিকার নিশ্চিত হয়েছে কি না—সে প্রশ্ন এখনো রয়ে গেছে। নূরুন্নিসা সিদ্দিকা বলেন,

শুধু শীর্ষ পদে নারী থাকলেই নারীর অবস্থার পরিবর্তন হয়—এমন ধারণা বাস্তবসম্মত নয়। নারী বা পুরুষ—যেই নেতৃত্বে থাকুক, তিনি যদি মানবিক হন এবং নারী-পুরুষ সবার মর্যাদা নিশ্চিত করেন, তবেই সমাজে প্রকৃত পরিবর্তন আসতে পারে। এর আগে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নারী উইংয়ের প্রধান হাবিবা চৌধুরী বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ নারী হলেও দীর্ঘ সময় ধরে তারা কার্যকরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচন নারীদের জন্য

গুরুত্বপূর্ণ হলেও একটি ‘গভীর ষড়যন্ত্রের মাধ্যমে’ নারীদের ভয় দেখিয়ে ভোট থেকে দূরে রাখার চেষ্টা চলছে। হাবিবা চৌধুরী জানান, বিভিন্ন জেলায় জামায়াত সংশ্লিষ্ট নারী কর্মীদের ওপর হামলার অন্তত ১৫টি ঘটনার তথ্য তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এসব ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। জামায়াতের নারী নেত্রীরা দাবি করেন, তাদের সংগঠন নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, সংগঠনের উপদেষ্টা ও নির্বাহী কমিটিতে ৪০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব রয়েছে এবং নারী নেতৃত্ব তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তারা অভিযোগ করেন, মাঠ পর্যায়ে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা শান্তিপূর্ণ

নির্বাচনের পথে বড় বাধা বলে উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তারা। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে জামায়াত নেত্রীরা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কিছু ‘অযৌক্তিক অভিযোগ’ তোলা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি