ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি
পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক
ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে
ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ!
স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত!
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমকে বদলি করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।



