ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট
আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের
যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা
লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত
ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
গাজা এবং লেবাননজুড়ে ইসরাইলের চলমান বর্বরতার মধ্যে সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।
শুক্রবার ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের একটি জোট তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে ইসরাইলি লক্ষ্যবস্তুতে ছয়টি ড্রোন হামলার দায় স্বীকার করেছে।
ইরাকি যোদ্ধারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা অধিকৃত গোলান উপত্যকার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
এতে বলা হয়, ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরাইল সরকার যে গণহত্যা চালাচ্ছে, তার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
ইরাকি জোট আরও বলেছে, তারা অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং সেগুলোকে ধ্বংস করতে থাকবে।
এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পর অন্য এক বিবৃতিতে ইরাকি যোদ্ধারা জানায়,
আজ তারা দ্বিতীয়বারের মতো অধিকৃত গোলানে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা করেছে।
আজ তারা দ্বিতীয়বারের মতো অধিকৃত গোলানে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা করেছে।



