ইসরাইলের হামলায় জবাব দেবে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

ইসরাইলের হামলায় জবাব দেবে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
ইরানের রাজধানী তেহরানসহ আরও দুটি প্রদেশের সামরিক অবকাঁঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গভীর রাতে এই হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েল যে হামলা চালিয়েছে, তার জবাব দিতে প্রস্তুত তেহরান। ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ কথা জানিয়েছে। সূত্রটি বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’ তেহরান জানিয়েছে, ইসরায়েল শনিবার ভোরে তাদের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বিমান বাহিনী। বিবৃতিতে বলা হয়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে ইসরায়েল হামলা চালায়। হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

জানায়, ক্ষেপণাস্ত্র উৎপাদন করে এমন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এদিকে ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবেনা ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস