ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার হুমকি জার্মানির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫
     ৫:২৫ অপরাহ্ণ

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার হুমকি জার্মানির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৫:২৫ 88 ভিউ
ইসরাইলের ওপর অনির্দিষ্ট নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনও কাজে ব্যবহারের জন্য বার্লিন এখন থেকে আর অস্ত্র রফতানি করবে না। ওয়াদেফুল বলেন, গাজায় নিরবচ্ছিন্ন ইসরাইলি বিমান হামলা এবং ত্রাণ অবরোধ সেখানকার মানবিক পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে। জার্মানি ঐতিহাসিকভাবে ইসরাইলকে সমর্থন করে আসলেও, এটাকে তেল আবিবের রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয়। তিনি আরও বলেন, ইহুদিবিদ্বেষ দমনে এবং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিতে জার্মানি অঙ্গীকারবদ্ধ। তবে এই সমর্থনকে কাজে লাগিয়ে গাজায় যে সংঘর্ষ বর্তমানে চলছে, সেটা গ্রহণযোগ্য নয়। আমরা আসলে এমন একটা অবস্থায় আছি, খুব ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নিতে

হবে। একই দিন, ফিনল্যান্ডে এক সম্মেলনে জার্মান চ্যান্সেলর মার্জ বলেন, হামাসকে পরাস্ত করার অজুহাত দিয়ে গাজায় সাম্প্রতিক বিমান হামলা আর মেনে নেওয়া যাচ্ছে না। জার্মান চ্যান্সেলর বলেন, হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে নেমে ইসরায়েল যা করছে, তাতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। এটা কখনোই অভিপ্রেত নয়। ইসরাইল এখন কী পেতে চাইছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্জ। হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া গাজা যুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে বার্লিনও ইসরাইলকে সমর্থন দিয়ে আসছিল। তবে, সম্প্রতি তাদের প্রথাগত মিত্ররা সুর বদল করছে। গাজা ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের ইসরাইল নীতি পুনর্বিবেচনা করবে বলে সতর্ক করেছে। ইসরাইলের প্রতি জার্মানির ঐতিহাসিক সহানুভূতির পেছনে নাৎসি জমানার ইহুদি গণহত্যার অপরাধবোধের

একটা প্রভাব রয়েছে। এই নীতি স্ট্যাটসরেজন নামে পরিচিত। তাই জার্মানির অবস্থান পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ, যা দেশের জনমতের পরিবর্তনের প্রতিফলনও বটে। সম্প্রতি পরিচালিত কিছু জরিপে দেখা গেছে, ইসরাইলে অস্ত্র রফতানির বিরুদ্ধে মত দিয়েছেন ৫১ শতাংশ জার্মান। এছাড়া, ইসরাইলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে কেবল ৩৬ শতাংশ জার্মানের, যে সংখ্যাটি ২০২১ সালে ছিল ৪৬ শতাংশ। রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া