ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ May, ২০২৬

ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ May, ২০২৬ |
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনীর ক্রমাগত হামলা বেসামরিক নাগরিকদের জীবনকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সেখানে একটি বহুতল আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করার আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলার আশঙ্কায় গভীর রাতে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ভবনটির চারপাশের অন্তত ৫০০ মিটার (১,৬৪০ ফুট) এলাকা অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইসরাইলি বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসপ্রাপ্ত এই মূল ভবনটির পাশাপাশি এর আশেপাশের এলাকা এবং সংলগ্ন একাধিক সিটি ব্লকের বহু স্থাপনাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত বাসিন্দাদের খোলা আকাশের নিচে প্রায় দুই ঘণ্টা

অপেক্ষা করার পর এই বিধ্বংসী হামলাটি চালানো হয়। এর আগে, যুদ্ধবিরতির ঘোষণার পর টায়ার শহরের বাইরে আশ্রয় নেওয়া বহু বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ এলাকায় ফিরতে শুরু করেছিলেন। একই সঙ্গে, দক্ষিণ লেবাননের অন্যান্য প্রান্ত থেকে আসা ঘরবাড়ি হারানো বিপুল সংখ্যক মানুষও এই টায়ার শহরে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু নতুন করে শুরু হওয়া এই হামলা তাদের আবারও চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ইসরাইলের এই উপর্যুপরি হামলা কেবল নিরীহ মানুষের প্রাণহানি এবং তাদের বাস্তুচ্যুত করার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি লেবাননের সামগ্রিক অর্থনীতিতে এক মারাত্মক আঘাত হেনেছে। চলমান এই যুদ্ধের ফলে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২০ বিলিয়ন (২ হাজার কোটি) মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

আবাসিক ভবন ও স্থানীয় ব্যবসা-প্রতিষ্ঠানের ওপর এই ধরনের নির্বিচার ধ্বংসযজ্ঞ লেবাননের একেকটি জনপদ ও পুরো সম্প্রদায়কে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং