ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ |
অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। এর মধ্যে বেশিরভাগই নিহত হন বেইত লাহিয়ার একটি বাড়িতে হামলায়। এ নিয়ে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৪৪,৮০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১০৬,২৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেইত লাহিয়ায় একটি বহুতল ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। ভবনটিতে ৩০ জনের বেশি মানুষ বসবাস করতেন। অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান চলছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামলা

চালিয়েছে। এদিন বেইত হানুন, নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বেইত হানুনে হামলায় বহু মানুষ হতাহত হয়েছে এবং নুসেইরাত ক্যাম্পে হামলায় এক পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। এছাড়াও গাজা সিটিতে এক হামলায় সাংবাদিক ইমান আল-শান্তি, তার স্বামী এবং তিন সন্তানসহ ৯ জন নিহত হয়েছেন। ইমান আল-শান্তি হলেন ১৯৩তম ফিলিস্তিনি সাংবাদিক, যিনি ইসরাইলি হামলায় প্রাণ হারালেন। দুই হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের সেনারা পৃথক হামলায় হামাসের দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। তাদের মধ্যে একজন হলেন ফাহমি সেলমি, যিনি ছিলেন হামাসের অভিজাত ইউনিটের নেতা এবং হামাসের গত বছরের ৭ অক্টোবর অভিযানের অন্যতম প্রধান। অন্যজন হলেন সালাহ দামান,

যিনি ছিলন হামাসের জাবালিয়া অঞ্চলের প্যারাগ্লাইডিং ইউনিটের প্রধান। তাকে গত সপ্তাহে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে দাবি ইসরাইলের। ইসরাইলের দাবি, তারা হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করার জন্য এই অভিযান চালাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক এক অভিযানের পরই এই আগ্রাসন শুরু হয়। ইসরাইল এই আগ্রাসনকে হামাসের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দেখছে। তবে ফিলিস্তিনি জনগণ এটিকে বেসামরিক নাগরিক এবং তাদের বাসস্থান ধ্বংস করার অভিযান হিসেবে দেখছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি