ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫
     ৪:৪২ পূর্বাহ্ণ

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৪:৪২ 95 ভিউ
বর্বর ও দখলদার ইসরাইলের কঠোর বিধিনিষেধের মধ্যেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমআ আদায় করেছেন প্রায় ৯০,০০০ ফিলিস্তিনি। শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানান জেরুজালেমে ইসলামিক ওয়াক্‌ফের মহাপরিচালক শেখ আজম আল-খতিব। তিনি বলেন, ‘আজ প্রায় ৯০,০০০ মুসল্লি আল-আকসায় জুমার নামাজ আদায় করেছেন’। ইসরাইলি পুলিশ এদিন মসজিদ প্রাঙ্গণ ও পুরাতন জেরুজালেম নগরজুড়ে ব্যাপক উপস্থিতি বজায় রাখে এবং ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে কড়া বিধিনিষেধ আরোপ করে। এর আগে, বৃহস্পতিবার ইসরাইলি পুলিশ ঘোষণা করে যে, পূর্ব জেরুজালেমজুড়ে ৩,০০০ অফিসার মোতায়েন থাকবে। এছাড়াও দখলকৃত পশ্চিম তীর থেকে জেরুজালেমে প্রবেশের ক্ষেত্রে ফিলিস্তিনিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি সেনারা হাজারো ফিলিস্তিনিকে সামরিক চেকপয়েন্ট

অতিক্রম করে আল-আকসায় যেতে বাধা দেয়। বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করে যে, কেবল ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ, ৫০ বছরের বেশি বয়সি নারী এবং ১২ বছরের কম বয়সি শিশুদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি মুসল্লিদের আগে থেকে নিরাপত্তা অনুমোদন নিতে হবে এবং নির্দিষ্ট চেকপয়েন্টে কঠোর তল্লাশির সম্মুখীন হতে হবে। তবে এসব বিধিনিষেধ সত্ত্বেও জেরুজালেমের স্থানীয় ফিলিস্তিনিরা ও ইসরাইলি ভূখন্ডে বসবাসকারী আরব শহরগুলোর বাসিন্দারা মসজিদুল আকসায় উপস্থিত হন। এ সময় আল-আকসার রক্ষীরা, স্কাউট ও স্বেচ্ছাসেবী দল মুসল্লিদের সহায়তা করেন। জুমআর খুতবায় শায়খ মুহাম্মদ সালিম মুহাম্মদ আলী ইসরাইলি বাধা উপেক্ষা করে আল-আকসায় উপস্থিত হওয়ার জন্য মুসল্লিদের ভূয়সী প্রশংসা করেন এবং মসজিদ রক্ষায় আরও

সচেষ্ট হওয়ার আহ্বান জানান। নামাজ শেষে মুসল্লিরা গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে। ফিলিস্তিনিরা মনে করেন, এই নিষেধাজ্ঞাগুলো ইসরাইলের পূর্ব জেরুজালেম ও আল-আকসা মসজিদের ইসলামি ও আরব পরিচয় মুছে ফেলার বৃহত্তর অপপ্রচেষ্টার অংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস