ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ June, ২০২৬

ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ June, ২০২৬ |
দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর উপর্যুপরি ড্রোন ও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববারের (৭ জুন) এই হামলায় নাকুরায় অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড হেডকোয়ার্টারকে নিশানা করা হয়, যেখানে একটি ‘আবাবিল’ আত্মঘাতী ড্রোন দিয়ে সফল আঘাত হেনেছে গোষ্ঠীটি। পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে হাদ্দাতা অঞ্চলের দক্ষিণ উপকণ্ঠে থাকা ইসরাইলি সেনাদের ওপর দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এছাড়া ইয়াহমার আল-শাকিফ নামক এলাকার কাছে ইসরাইলি সেনা ও সামরিক যানের একটি বড় জমায়েত লক্ষ্য করে তীব্র রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করে হিজবুল্লাহর যোদ্ধারা। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট

করা হয়েছে যে, লেবাননকে রক্ষা করতে এবং সম্প্রতি ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছেন, যার অবসান ঘটাতেই তারা এই সামরিক পদক্ষেপ নিয়েছেন। এই হামলার পর ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূত্র: মিডল ইস্ট আই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন