ইলেকটোরালের পর পপুলার ভোটেও রেকর্ড গড়লেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইলেকটোরালের পর পপুলার ভোটেও রেকর্ড গড়লেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
মার্কিনিরা আগামী চার বছরের জন্য তাদের নেতা নির্বাচন করার রায় দিয়ে দিয়েছে। তাদের রায়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইলেকটোরাল কলেজ ভোটের পাশাপাশি পপুলার ভোটেও প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস থেকে ঢের এগিয়ে রিপাবলিকান এই প্রার্থী। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও পপুলার ভোট কম পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই আক্ষেপ ঘুচে গেল তার। নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হয়। এসোসিয়েট প্রেস বলছে, ট্রাম্প ইতোমধ্যে ২৬৭ ইলেকটোরাল ভোট পেয়ে গেছেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ ইলেকটোরাল ভোট। ম্যাজিক ফিগার ছুঁতে ট্রাম্পের বাকি

মাত্র ৩ ভোট। এদিকে পপুলার ভোটেও এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। এ পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার বিকাল ৪ টা ২০ মিনিট) ট্রাম্প পেয়েছেন মোট ৭ কোটি ৫ লাখ ৫২ হাজার ১৮৩ পপুলার ভোট (৫১.১%)। আর হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৫৬ লাখ ১৫ হাজার ১৪২ পপুলার ভোট (৪৭.২)। যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতির কারণে মোট ভোটের হিসেবে সারা দেশে বেশি ভোট পেয়েও ইলেকটোরাল ভোটে হেরে যেতে পারেন একজন প্রার্থী। আগের ছয় নির্বাচনের মধ্যে দুটোতে মোট ভোটে কম পেয়েও ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জর্জ ডাব্লিউ বুশ ও ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হন, যদিও তিনি মোট

ভোটের হিসাবে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে ৩০ লাখ ভোট কম পেয়েছিলেন। তার আগে ২০০০ সালে রিপাবলিকান প্রার্থী জর্জ ডাব্লিউ বুশ প্রেসিডেন্ট নির্বাচিত হন ২৭১টি ইলেকটোরাল ভোট পেয়ে, যদিও মোট ভোটে তার চেয়ে পাঁচ লাখ ৪০ হাজার ভোট বেশি পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী আল গোর। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন আট কোটি ১২ লাখের বেশি পপুলার ভোট পেয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। এর বিপরীতে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন সাত কোটি ৪২ লাখের বেশি ভোট। এবার যুক্তরাষ্ট্রে মোট ভোটার ২৪ কোটি ৪০ লাখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী