ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪
     ৬:৪৬ পূর্বাহ্ণ

ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ৬:৪৬ 192 ভিউ
লেবাননের উত্তরাঞ্চলের বেদ্দাবি শিবির লক্ষ্য করে চালানো ইসরাইলের ড্রোন হামলায় স্ত্রী, দুই মেয়েসহ হামাসের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। অব্যাহত এ হামলার মধ্যেই ইরান, লেবানন ও গাজা লক্ষ্য করে সেনাবাহিনী বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরাইলের মিডিয়া। ওদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আর কোনো হামলা হলে ইসরাইলের সব গ্যাসক্ষেত্র একসঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। খবর রেডিও তেহরান, রয়টার্স, স্কাই নিউজ, আল-জাজিরার। হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র শনিবার জানিয়েছেন পরিবারের তিন সদস্যের সঙ্গে হামাসের আল কাসাম ব্রিগেডের নেতা সাঈদ আতাল্লাহ নিহত হয়েছেন। উত্তর লেবাননের ত্রিপোলিতে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় তিনি নিহত হয়েছেন বলে উল্লেখ করা

হয়েছে। এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) লেবাননের দক্ষিণে একটি হাসপাতালের পাশে ‘হিজবুল্লাহ কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে লেবাননের নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে শুক্রবারের হামলার পর থেকে হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই হাসমে সাফিদিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে নাসরুল্লাহর স্থলাভিষিক্ত করার কথা ভাবা হচ্ছিল। ইসরাইলের সরকারি গণমাধ্যম কান এবং অন্য গণমাধমের খবরে বলা হয়েছে, ইরান লেবানন এবং গাজা লক্ষ্য করে একার্ধিক দিক দিয়ে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার মোক্ষম জবাব দিতে সেনাবাহিনী এ পরিকল্পনা করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইসরাইলের কর্তৃপক্ষ বলছে, ইরানের আধিপত্যবাদের বিরোধী পশ্চিমা সহযোগীরাও এ

অভিযানে তাদের সঙ্গে যোগ দেবে বলে ইসরাইল আশা করছে। ওই অভিযানের ব্যাপারে আলাপ করতে ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর প্রধান ইসরাইলে আসার প্রাক্কালে এ খবর জানা গেল। প্রতিবেদনে বলা হয়, গাজা অভিযানের এক বছর পূতিতে ‘নেটজারিম করিডর’-এর আশপাশের এলাকা ঘিরে জোরালো অভিযানের পরিকল্পনা করেছে ইসরাইলের সেনাবাহিনী। আর লেবাননের অভিযান হবে প্রয়োজন অনুযায়ী। সেনাবাহিনী একে দক্ষিণ লেবাননের সীমিত অভিযানকে আরও সম্প্রসারিত করা হবে বলে উল্লেখ করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইডিএফ জানিয়েছে, গত ১ অক্টোবর লেবাননে ইসরাইলের স্থল বাহিনী অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৫০ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের

কমান্ডার ছিলেন ২১ জন, বাকিরা সবাই সাধারণ যোদ্ধা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের ব্যাপক হামলায় এ পর্যন্ত দুই হাজার ২৩ জন বেসামরিক লেবাননি শহিদ হয়েছেন। এদের মধ্যে ১২৭টি শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৯ হাজার ৫২৬ জন। ইসরাইলের নির্বিচার হামলার কারণে এ পর্যন্ত ১২ লাখ লেবাননি ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিন পাওয়ার পরও যদি জেলগেট থেকেই আবার ভুয়া মামলা দিয়ে গ্রেফতার করা হয় ঘুষের বিনিময়ে দেশ বিক্রির রাজনীতির নামই ছিল বিএনপি–জামায়াত জুলাই–আগস্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যারা শহীদ হয়েছেন, তাদের বিষয়ে সুশীল সমাজ চুপ কেন? Bail, Then Re-Arrested: Prison Gates Turned Into Tools of Political Vengeance গ্যাস সংকটে ক্ষুব্ধ জনতা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঙালি জাতির মুক্তির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ডাকে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান Biased Election, Broken Democracy এক সপ্তাহে ৮ বার অগ্নিসংযোগ: মিরসরাইয়ে ‘টার্গেট’ হিন্দু পরিবার, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে জাফরাবাদের রাজধানীতে ভুয়া ডিবি পরিচয়ে যুবলীগ নেতাকে তুলে নিয়ে রাতভর পৈশাচিক নির্যাতন: ১০ লাখ টাকা মুক্তিপণের অভিযোগ ভোট চাওয়ার সময় নাই!”—সাধারণ মানুষের প্রশ্নের মুখে পালিয়ে বাঁচলেন বিএনপি কর্মী নাইকো কেলেঙ্কারি: তারেক মামুনের কারণে টেংরাটিলায় বিলিয়ন ডলারের গ্যাস ক্ষতি নাইকোর বিরুদ্ধে জয়: বিএনপি–জামায়াতের ঘুষের রাজনীতির আন্তর্জাতিক দণ্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বমুখী সংকট, ভাষার মাস ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা’—জয়ের দাবির পক্ষে জোরালো যুক্তি বার্গম্যানের চট্টগ্রাম বন্দর কার জন্য? এনসিটি ইস্যুতে জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় দায় গণভোটে সরকারি প্রচারণা ও রিট পিটিশন ১২০১/২০২৬: আইন লঙ্ঘন নাকি নজির? বিতর্কের মধ্যেই ‘হ্যাঁ’ ভোটের জয় ভোটের অধিকার যদি থাকবেই, তবে পছন্দমতো দিতে পারি না কেন? বিনা চিকিৎসায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতা আব্দুর রহমান মিয়া’র মৃত্যু