ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬

ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে শুক্রবার (২০ মার্চ) ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশে বাকু থেকে রওনা দিয়েছেন। প্রত্যাবাসনকারীরা ইরান থেকে স্থল পথে সীমান্ত পার হয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার পথে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা বাংলাদেশ সময় শুক্রবার রাত দেড়টায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, তেহরান, আঙ্কারা, নয়াদিল্লি ও জেনেভায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসসমূহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের সহায়তায় এই জরুরি প্রত্যাবাসন উদ্যোগটি সম্পন্ন করছে। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান

করায়, বাংলাদেশ সরকার ইরান ও আজারবাইজানের সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস