‘ইরানে হামলার ‘অকল্পনীয়’ জবাব পাবে ইসরাইল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪
     ৫:০২ অপরাহ্ণ

‘ইরানে হামলার ‘অকল্পনীয়’ জবাব পাবে ইসরাইল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ | ৫:০২ 139 ভিউ
ইরানের মাটিতে হামলার জবাবে ইহুদিবাদী ইসরাইল অকল্পনীয় পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জন্য তারা এত বড় প্রতিক্রিয়া পাবে, যা তারা কল্পনাও করতে পারে না। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ২৬ অক্টোবর ইরানে ইসরাইলি বাহিনীর হামলার দিকে ইঙ্গিত করে হোসেইন সালামি বলেন, ইসরাইলিরা এটা ভেবে ভুল করছে যে, তারা অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইতিহাস পরিবর্তন করতে পারবে। এর আগের হামলার কথা মনে করিয়ে তিনি বলেন, ইসরাইল ভুলে যায়নি যে কীভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আকাশজুড়ে ছড়িয়ে পড়েছিল, যখন ইসরাইলি

বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল। প্রসঙ্গত, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও লেবাননে অভিযান এবং তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর প্রায় ২৫ দিন পর গত শুক্রবার দিবাগত রাতে ইরানে বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ১ অক্টোবরের হামলার প্রতিশোধমূলক আক্রমণটি ইরানের কৌশলগত সামরিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছিল- বিশেষত, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্পাদন এবং উৎক্ষেপণ সাইটগুলোকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, ইসরাইলি হামলায় এক বেসামরিক নিরাপত্তারক্ষী ও চার ইরানি সেনা নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?