ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ March, ২০২৬

ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ March, ২০২৬ |
ইসরায়েলের হামলায় ইরানের খোন্দাব ভারী পানি স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ। সংস্থাটি জানায়, উত্তর-পশ্চিম ইরানের খোন্দাব ভারী পানি প্রকল্পে হামলার পর স্থাপনাটি ‘মারাত্মক ক্ষতির’ শিকার হয়েছে এবং বর্তমানে আর কার্যকর নেই। এর আগে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছিল, স্থাপনাটিতে দুই দফা হামলা চালানো হয়েছে। যাচাই করা ভিডিওতে দেখা গেছে, হামলার সময় রিঅ্যাক্টরের কাছাকাছি এলাকায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা তেজস্ক্রিয় দূষণের খবর পাওয়া যায়নি। হামলার আগে ইসরায়েল স্থাপনাটি খালি করার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে। আইএইএ জানায়, উপগ্রহচিত্র ও স্থাপনাটির তথ্য বিশ্লেষণ করে তারা এ মূল্যায়নে পৌঁছেছে। সংস্থাটি

আরও জানায়, ওই স্থাপনাটিতে ঘোষিত কোনো পারমাণবিক উপাদান ছিল না। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং