‘ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫
     ১০:০৮ পূর্বাহ্ণ

‘ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ১০:০৮ 105 ভিউ
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী মজিদ তাখ্ত-রাভানচি বলেছেন, পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা ইরানের প্রতিরক্ষা নীতিতে নেই। সম্প্রতি ইতালির রেডিও র‌্যাডিকেলে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। খবর মেহের নিউজের। মজিদ তাখ্ত-রাভানচি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা– আইএইএর সঙ্গে ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে। তিনি বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র প্রসারণ বিরোধী চুক্তির (এনপিটি) সদস্য। পরমাণু অস্ত্র আমাদের প্রতিরক্ষা নীতিতে কোনো স্থান পায় না।’ তার দাবি, পরমাণু বিষয়ে ইরান তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর অসংখ্য রিপোর্ট দেখিয়েছে, ইরান তার প্রতিশ্রুতি ১০০ শতাংশ পূরণ করেছে।’ তাখ্ত-রাভানচি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ নীতির প্রতি

ইঙ্গিত করে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপের নীতি বাইডেন প্রশাসনের সময়ও অব্যাহত ছিল। এই সমস্ত বছরে আমাদের অবস্থান সঙ্গত ও স্বচ্ছ ছিল।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা জেসিপিওএ-এর কাঠামোর মধ্যে আলোচনার জন্য প্রস্তুত।’ তাখ্ত-রাভানচি আরও উল্লেখ করেন যে, ‘আমেরিকা আর জেসিপিওএ-এর অংশীদার নয়।’ সিরিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সিরিয়ার জনগণেরই সিদ্ধান্ত নিতে হবে তাদের সরকার কেমন হবে এবং দেশ কীভাবে পরিচালিত হবে।’ ইসরাইলি হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসরাইলি শাসনব্যবস্থা জানে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কী পরিণতি হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা