ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প
মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’
‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ইরান এখনো তাদের প্রতিনিধি দলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসলামাবাদ শান্তি আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে নিশ্চিত বার্তার অপেক্ষায় রয়েছে পাকিস্তান।
বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে কারণ দুই পক্ষের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।
মন্ত্রী তারার উল্লেখ করেন, পাকিস্তানের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগে ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ
বা ক্রিটিক্যাল হিসেবে দেখা হচ্ছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইরানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথ খুঁজছে। ইরান যাতে দ্বিতীয় দফার এই বৈঠকে অংশগ্রহণ করে, সে জন্য ইসলামাবাদ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বড় ধরনের কোনো সংঘাত এড়াতেই পাকিস্তান এই শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।