ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি না খুললে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার (৩০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের খার্গ দ্বীপ এবং তেল, বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। হরমুজ প্রণালি ব্যবস্থার জন্য দ্রুত খুলে না দিলে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো সমঝোতা দ্রুত না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খার্গ দ্বীপ লক্ষ্য করে হামলা চালাতে পারে। তিনি দাবি করেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে সমঝোতা না হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে

উঠবে। এর আগে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি, তবে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হয়েছে। এ মধ্যস্থতাকারীদের মধ্যে পাকিস্তানের নামও উল্লেখ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে তেহরান ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ হিসেবে দেখছে। তিনি আরও বলেন, আলোচ্য বিষয়গুলোতে ইরানের অবস্থান স্পষ্ট এবং দেশটি নিজস্ব কাঠামোর ভিত্তিতেই এগোচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, আমেরিকায় কতজন মানুষ তাদের কূটনৈতিক দাবিকে গুরুত্ব দেয়, তা নিয়েই প্রশ্ন আছে। আমাদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার, কিন্তু অন্য পক্ষ বারবার অবস্থান পরিবর্তন করছে। বাঘেই জানান, ইরান প্রতিবেশী

দেশগুলোকে শত্রু হিসেবে দেখে না। বরং তাদের সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, ইরানের সামরিক পদক্ষেপ কেবল সেইসব ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে, যেগুলো থেকে ইরানের ওপর হামলা চালানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সৌদিআরবসহ বিভিন্ন দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। সংঘাত থেকে দূরে থাকার জন্য কিছু আঞ্চলিক দেশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এদিকে, চলমান সংকটের সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করার প্রচেষ্টার সমালোচনা করেন তিনি। বিশেষভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রসঙ্গ তুলে ধরে বলেন, আঞ্চলিক দেশগুলোকে এই সংঘাতে জড়ানো যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং