ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ইরান ও তাদের মিত্ররা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে হামলা চালাতে পারে। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, বিশেষ করে বাগদাদ, সুলাইমানিয়া ও দোহুকের মার্কিন-সংযুক্ত বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকির মধ্যে রয়েছে। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছে। পাশাপাশি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইতোমধ্যে ইরাকে মার্কিন নাগরিক ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে একাধিক হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে। সম্প্রতি তেহরান ও ইসফাহানে বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার পর ইরানও মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?