ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১০৮ নেতাকর্মীকে সাম্প্রতিক এক রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের এই সাজা দিলেন আদালত। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় হাজার হাজার সমর্থক সেনাক্যাম্প ও সরকারি ভবনে হামলা চালায়। প্রাণ হারান অন্তত ১০ জন। এর পর থেকেই পিটিআইর ওপর শুরু হয় নজিরবিহীন দমনপীড়ন। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ রায়ে বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা ইমরানপন্থি বিরোধী জোটের জন্য বড় আঘাত হিসেবে

দেখা হচ্ছে। এ ছাড়া আদালতের রায়ে ছয় পিটিআই আইনপ্রণেতাকে তাদের সংসদীয় আসন থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ রায়ের কঠোর সমালোচনা করেছে পিটিআই। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘পাকিস্তানের বিচারিক ইতিহাসে এই প্রথম এমন লজ্জাজনক ঘটনা ঘটল, যেখানে বিরোধী দলের নেতাদের শুধু এ কারণে শাস্তি দেওয়া হলো যে, তারা ইমরান খানের রাজনৈতিক আদর্শ, জনগণের প্রতিনিধিত্ব ও সাংবিধানিক সংগ্রামের প্রতি বিশ্বস্ত ছিলেন।’ পিটিআই জানিয়েছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আশা ভোসলে বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার