ইন্দুরকানীতে আওয়ামী লীগের ৬৯ জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪
     ৯:৪৫ পূর্বাহ্ণ

আরও খবর

ইন্দুরকানীতে আওয়ামী লীগের ৬৯ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৪৫ 189 ভিউ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। বুধবার সকালে স্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মোঃ কবির শেখ বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইকরামুল শিকদারসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০ জনকে। সোমবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতে উপজেলা

বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপি সমর্থকরা। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ জানান, ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা যাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল মেরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের উপজেলা সম্পাদকের দায়িত্বে আছি। আমি তো কারো সাথে টুঁ শব্দটাও করিনি। বিগত দিনে যারা যেমন করেছে, তারা তেমন ফল পাবে। ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের

৬৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৯৭১ সাল..এই ভূখণ্ডের আকাশ তখন কালো ধোঁয়ায় ঢেকে গেছে, মাটিতে রক্তের গন্ধ কার্টনে পানি, ইতিহাসে তেল : ক্ষমতায় এসেই বিএনপির পুরনো অভ্যাস নতুন মোড়কে ৫ আগস্টের সহিংস অভ্যুত্থানে ‘ক্যাপ্টাগন’ ব্যবহারের অভিযোগ: তদন্তের দাবি জোরালো বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ ১৯৭১ শেষ হয়নি, ডালিম-ফারুকের রিলে রেস থামেনি, শুধু দৌড়বিদ বদলেছে টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় লাশের মিছিল থামছেই না — আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নৃশংস খুন অব্যাহত.. ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিশটা লাশের বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন টুকু কানসাটের কসাই মন্ত্রী, তারেকের গণতন্ত্রে স্বাগতম! Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Election আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান বিজয়গাথা: বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের “অসম চুক্তি” কার স্বার্থে