ইউরোপিয় মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫
     ৮:৫১ অপরাহ্ণ

ইউরোপিয় মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ৮:৫১ 100 ভিউ
ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আদমানিকৃত মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে আজ এক পোস্টে তিনি এ হুমকি দিলেন। খবর দ্য গার্ডিয়ানের। ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের সবচেয়ে জঘন্যতম ট্যাক্স ও শুল্ক আরোপকারীদের মধ্যে একটি। তারা হুইস্কির ওপর খুব বাজেভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। যদি এই শুল্ক অবিলম্বে অপসারণ করা না হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই ফ্রান্স এবং অন্যান্য ইইউ প্রতিনিধিত্বকারী দেশগুলো থেকে আসা ওয়াইন, শ্যাম্পেন এবং অ্যালকোহলযুক্ত সব পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াইন এবং শ্যাম্পেন ব্যবসার জন্য দুর্দান্ত হবে। সম্প্রতি ইইউ’র ইস্পাত

ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের হুইস্কির ওপর ৫০ শতাংশ শুল্প আরোপ করেছিল ইইউ। যা আগামী ১ এপ্রিল কার্যকর হওয়ার কথা। এবার এর প্রতিবাদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। শুল্কের ওপর ট্রাম্পের অতি-মনোযোগ বিশ্বব্যাপী বিনিয়োগকারী, ভোক্তা ও ব্যবসায় আস্থাকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। সেই সঙ্গে মন্দার আশঙ্কাও বাড়িয়েছে। এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভূরাজনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় ভরা এই বিশ্বে আমাদের অর্থনীতিকে এমন শুল্কের বোঝা চাপানো আমাদের সাধারণ স্বার্থে নয়। অনেক বিশ্লেষক বলছেন, ইইউ, কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক এবং পাল্টা শুল্ক মার্কিন অর্থনীতিকে মন্দার দিকে

ঠেলে দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস