ইউনূস সরকারকে ব্যর্থ করার চেষ্টার অভিযোগ, ‘ওরা নেতা নয়, সন্ত্রাসী’—ইমতু রাতিশের পোস্টে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

ইউনূস সরকারকে ব্যর্থ করার চেষ্টার অভিযোগ, ‘ওরা নেতা নয়, সন্ত্রাসী’—ইমতু রাতিশের পোস্টে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
‘আনন্দ কুটুম’-এর ওয়াল থেকে নেয়া লেখাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই অভিনেতা, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। জনপ্রিয় অভিনেতা ইমতু রাতিশের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ‘আনন্দ কুটুম’ নামের একটি প্রোফাইল থেকে নেওয়া একটি লেখায় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টার অভিযোগ তুলে একদল লোককে "সন্ত্রাসী" হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইমতু তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই লেখাটি শেয়ার করার পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটিতে লেখা হয়েছে, "দেশ ভাইঙ্গা খান খান হবার অবস্থা আর এই ... এখনো ৩২ ভাগার ভয় দেখায়। এই শুয়োরের বাচ্চারাই এসব ভাঙ্গাচুঙ্গি করে ইউনূস সরকারকে ব্যর্থ বানাইছে।" লেখাটিতে আরও অভিযোগ

করা হয়, "এরা এসব ভাঙ্গাচুঙ্গি করে, চাঁদাবাজি করে, তদবির বাণিজ্য করে দেশটাকে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম জায়গায় নিয়ে গেছে। সরকারকে ঠিকঠাক ফাংশন করতে দেয়নি। রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করেছে। এই জন্য দেশের মানুষ এখন বলে, 'আগেই ভালো ছিলাম'।" পোস্টটির শেষে এই দলটিকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে অস্বীকার করে তীব্র ভাষায় বলা হয়, "ভাঙ্গাচুঙ্গি ছাড়া এদের আর কোন রাজনৈতিক লেজিটেমেসি নাই। এদের কথাবার্তাই বলে দেয় এরা রাজনৈতিক নেতা নয়, এরা সন্ত্রাসী।" পোস্টের উৎস ও প্রতিক্রিয়া: ইমতু রাতিশ পোস্টের শুরুতে উল্লেখ করেছেন যে, লেখাটি ‘Anondo kutum এর দেয়াল থেকে নেয়া’। তার এই শেয়ার করা পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটিতে ৪০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং

দুই হাজারের বেশি মন্তব্য এসেছে, যা থেকে এর ব্যাপকতা বোঝা যায়। নেটিজেনরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেকেই পোস্টের বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ এমন আক্রমণাত্মক ভাষার ব্যবহারের সমালোচনা করেছেন। এই পোস্টটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জনমনে বিরাজমান উত্তাপ ও আলোচনারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস