ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ইইউ যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ইইউ যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ |
চলতি বছরের ডিসেম্বরে মাল্টা সফর করবেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যদি সফরটি নিশ্চিত হয়, ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে যাচ্ছেন রাশিয়ার শীর্ষ এই কূটনৈতিক। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইউরো নিউজ। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ভেদোমোস্তি শুক্রবার জানিয়েছে, সের্গেই ল্যাভরভ ডিসেম্বরের শুরুতে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) বৈঠকের জন্য মাল্টায় যাবেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মাল্টা দূতাবাস নিশ্চিত করেছে যে ৫ ও ৬ ডিসেম্বর দ্বীপ রাষ্ট্রটিতে ওএসসিই মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি ইউরোপের সব সদস্যদের জন্য প্রযোজ্য যার মধ্যে রাশিয়ান ফেডারেশনও অন্তর্ভুক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আয়োজক দেশটির নিশ্চিত করা

উচিত, সকল (ওএসসিই) সদস্য রাষ্ট্রের এখানে কাজ করার সমান সুযোগ রয়েছে। শেষবার ল্যাভরভ কোনো ইইউ দেশ সফর করেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধের দুই মাস আগে স্টকহোমে ওএসসিই মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়ার যুদ্ধের প্রায় এক বছরের মাথায়, ওএসসিই সম্মেলনে হয়েছিল পোল্যান্ডের লোডোতে। কিন্তু পোল্যান্ড ল্যাভরভকে দেশে প্রবেশ করতে অস্বীকার করে। গত বছর, বৈঠকটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে উত্তর মেসিডোনিয়ার পশ্চিম বলকানে অনুষ্ঠিত হয়েছিল। ল্যাভরভ ব্যক্তিগতভাবে অধিবেশনে যোগ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান