ইউক্রেনের ৩১ ড্রোন ভূপাতিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

ইউক্রেনের ৩১ ড্রোন ভূপাতিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস-এর বরাতে জানা গেছে, বেলগোরোদ অঞ্চলে দুটি, কুরস্ক অঞ্চলে ১০টি, ওরিয়ল অঞ্চলে ৯টি এবং ব্রায়ানস্ক অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া আজভ সাগরের ওপরে তিনটি, বেলগোরোদ অঞ্চলে আরও তিনটি এবং ব্রায়ানস্ক অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। একটি ছোট বেলুনও রোস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনীয় ড্রোন হামলাগুলোকে বরাবরই সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে গোলাবর্ষণ করা ভলোদিমির জেলেনস্কির পরিচিত কৌশল

হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস