ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে প্রস্তুত রাশিয়া: পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৬

ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৬ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন বলেছেন, ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের কিছু অংশে মস্কো আপস করতে প্রস্তুত। তবে যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকেও নমনীয়তা দেখাতে হবে বলে তিনি সতর্ক করেছেন। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামের ফাঁকে বিদেশি সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাপে পুতিন বলেন, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। যদিও তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠোর অবস্থান বজায় রাখেন। তিনি জানান, গত বছর আলাস্কার আঙ্কোরেজে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে যে প্রস্তাবগুলো আলোচনা হয়েছিল, তার ভিত্তিতেই রাশিয়া একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে শান্তিপূর্ণভাবে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত।’ তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে আলোচিত কিছু আপস মেনে নিতে রাশিয়া রাজি

আছে। তার মতে, ইউক্রেনকেও সেই আপসগুলো গ্রহণ করতে হবে, যাতে সংঘাত দ্রুত ‘স্বাভাবিক সমাপ্তির দিকে’ যেতে পারে। পুতিন আরও বলেন, যুদ্ধ শেষ হলে উভয় পক্ষই বলবে, ‘ভাল হয়েছে, শেষ হয়েছে’। যুদ্ধক্ষেত্রে অগ্রগতি পুতিন দাবি করেন, রুশ বাহিনী প্রতিদিন অগ্রসর হচ্ছে এবং এখন তারা সম্পূর্ণ লুহানেস্ক অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তিনি আরও বলেন, দোনেৎস্ক অঞ্চলের ৮৫ শতাংশ এবং জাপোরিঝিঝিয়া অঞ্চলের ৮০ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ২০২২ সালে মস্কো এসব অঞ্চল নিজেদের অংশ হিসেবে দাবি করলেও কিয়েভ ও পশ্চিমা দেশগুলো তা অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কির প্রস্তাব এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়ে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। তিনি সতর্ক করেন, রাশিয়া শান্তিতে

না এলে ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন চিঠির বিষয়ে অবগত হলেও এখনো বিস্তারিতভাবে তা পর্যালোচনা করেননি। এদিকে ট্রাম্প বলেছেন, পুতিন ও জেলেনস্কির বৈঠক হলে তা ‘ভালো হবে’। ট্রাম্পের ভূমিকা পুতিন বলেন, ট্রাম্প ইউক্রেন সংকট সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করছেন। তবে তিনি বর্তমানে ইরান ইস্যু নিয়ে ব্যস্ত আছেন। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন চাইলে কিয়েভকে আপস মেনে নিতে প্রভাবিত করতে পারে। পুতিন আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হবে এবং এই সংকট দ্রুত শেষ হবে। তথ্যসূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’