ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে শিগগির চুক্তির আশা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে শিগগির চুক্তির আশা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
শিগগিরই ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সমঝোতা চুক্তি হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে খনিজ সম্পদ চুক্তির অগ্রগতি বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা একটি চুক্তি সই করতে যাচ্ছি। আশা করি, যত দ্রুত সম্ভব।’ একই দিনে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ও মার্কিন প্রতিনিধি দল একটি খসড়া চুক্তি নিয়ে কাজ করছে। আমি একটি ন্যায্য ফলাফল আশা করছি।’ ইউক্রেনে তিন বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে গত মঙ্গলবার প্রথম আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্র-রাশিয়া। তবে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ছিল না খোদ ইউক্রেনই। ইউক্রেনকে পাশ কাটিয়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে মস্কো ও

ওয়াশিংটন। এর পর আলোচনায় জেলেনস্কির না থাকার কারণে হিসেবে তাঁকে ‘গুরুত্বহীন’ বলে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি মনে করি না জেলেনস্কি উপস্থিত থাকার মতো গুরুত্বপূর্ণ। তিনি চুক্তি কঠিন করে দেন।’ এদিকে ক্রেমলিন বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠক এ মাসেই হতে পারে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা চলমান থাকবে। দুই নেতার বাইরে প্রতিনিধিরাও বৈঠক করবেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে