‘আ.লীগ নিষিদ্ধ না হলে আসিফ নজরুলের মতো সবাই লাঞ্চিত হবেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪

‘আ.লীগ নিষিদ্ধ না হলে আসিফ নজরুলের মতো সবাই লাঞ্চিত হবেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ |
বিদেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের হেনস্তা হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে মঞ্চের মুখপাত্র ওসমান হাদী বলেছেন, অতিসত্ত্বর সরকার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করেন তাহলে বিদেশের মাটিতে যেমন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তা করেছে। একইভাবে সরকারের সবাই লাঞ্চনার শিকার হবেন। তখন ছাত্রজনতাকে পাশে পাবেন না। রোববার (১০ নভেম্বর) দুপুরে গুলিস্তান নূর হোসেন চত্বরে 'আওয়ামী লীগের বিচারের দাবিতে' আয়োজিত গণজমায়েতের মঞ্চে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাদী বলেন, আপনাদের মেরুদণ্ড সোজা করেন। যে অপরাধে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই অপরাধে কেনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? অতিসত্ত্বর সরকার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে তাহলে বিদেশের মাটিতে

যেমন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তা করেছে। একইভাবে সরকারের সবাই লাঞ্চনার শিকার হবেন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও মঞ্চসহ ছাত্রজনতা বারবার বলছে রাষ্ট্রপতি অপসারণ করতে। কিন্তু বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দল তাদেরকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তারা সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুকে ক্ষমতায় রাখতে চাচ্ছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। স্পষ্ট ঘোষণা করতে চাই ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যে রাজনৈতিক দল কোনো কথা বলবে আমরা তাকে গণশত্রু ঘোষণা করবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা পহেলা বৈশাখে দেশবাসীকে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের সফটওয়্যার কারসাজিতে লোপাট ২ কোটি টাকা আইনশৃঙ্খলার চরম অবনতি: হুন্ডি, অস্ত্র চোরাচালান, মানবপাচার বেড়েছে দেশে অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প