আ.লীগ কর্মীদের তোপের মুখে ওয়াশিংটন ডিসির দূতাবাস কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

আ.লীগ কর্মীদের তোপের মুখে ওয়াশিংটন ডিসির দূতাবাস কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্যে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টানায় আওয়ামীলীগের নেতাকর্মীদের তোপের মুখ পড়েন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ কমিশন সালাউদ্দীন মাহমুদ। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটন শহরের কেনমোর মিডল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এ ঘটনাটি ঘটে। ভার্জিনিয়া প্রবাসী বাংলাদেশিদের একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছেন। জানা যায়, ডিসি একুশে এলায়েন্স নামের একটি সংগঠনের আয়োজনে এবং ধ্রুপদের ব্যবস্থাপনায় আর্লিংটনের কেনমোর মিডল স্কুলে শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২৮টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে তালিকাভুক্ত করা হয়। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় ওয়াশিংটন ডিসির

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে। তিনি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তার প্রতিনিধি হিসেবে দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ কমিশন সালাউদ্দীন মাহমুদ সেখানে পাঠান। যথারীতি অনুষ্ঠান চলছিল। আলোচনা সভা চলাকালীন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ কমিশন সালাউদ্দীন মাহমুদ তার বক্তব্য দেবার সময় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রসঙ্গ টেনে আবার ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করেন। তিনি চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিষয়টিকে যে বেশি ফোকাস করতে গেলে উপস্থিত আওয়ামীলীগ নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ জানান। তিনি তাদের তোপের মুখে পড়েন ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে। বিষেষ করে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহসিনা জান্নাত রিমির তোপের

মুখে তিনি মঞ্চ ছেড়ে যেতে বাধ্য হন। মোহসিনা জান্নাত রিমি জানান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বাংলা ভাষার গৌরবগাথা তুলে ধরা। এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক অনুষ্ঠান হিসেবে পূর্বেই ঘোষণা করা হয়। কিন্তু সালাউদ্দীন মাহমুদের বক্তব্যে রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে ২০২৪ সালের নিহতদের জন্য নীরবতা পালন ও তাদের স্মরণ করার আহ্বান জানান। এ সময় তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এই মঞ্চ ভাষা শহীদদের জন্য উৎসর্গ করা হয়েছে, এখানে ৭১ বা ২০২৪ সালের প্রসঙ্গ আনা অনুচিত।’ তার বক্তব্যের পর মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ ও সহযোগী

সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও সালাউদ্দীন মাহমুদের বক্তব্যের বিরোধিতা করেন এবং তার বক্তব্যের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে সালাহউদ্দীন মাহমুদ মঞ্চ ছেড়ে যেতে বাধ্য হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল