আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে মাহমুদুর রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে মাহমুদুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজ নিতে শনিবার বিকালে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন কারা নির্যাতিত সাংবাদিক ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। এসময় তিনি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেখানে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেন। বর্তমানে হাসপাতালটিতে ছাত্র আন্দোলনে আহত ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের চিকিৎসা সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে মাহমুদুর রহমান ৫ লাখ টাকার অনুদান দেন। এর আগেও তিনি বিদেশ থেকেই ছাত্র-জনতার চিকিৎসার জন্য এক লাখ টাকা সহায়তা পাঠিয়েছিলেন। সাংবাদিক মাহমুদুর রহমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা কার্যক্রমে কিছুটা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ছাত্রজনতার সর্বোচ্চ চিকিৎসার জন্য পর্যাপ্ত

সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহবান জানান। পঙ্গু হাসপাতালে মাহমুদুর রহমানের সঙ্গে আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সিটি এডিটর এম আব্দুল্লাহ, প্রকৌশলী চুন্নু, সাংবাদিক আতাউর রহমান কাবুল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর প্রবাসে নির্বাসনে থাকার পর শুক্রবার দেশে ফেরেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!