আসছে বজরঙ্গি ভাইজান ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

আসছে বজরঙ্গি ভাইজান ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
বলিউডের মেগাস্টার সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। অনেকদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছেন এর সিক্যুয়ালের জন্য। প্রায় ১০ বছর অপেক্ষা করার পর এবার নির্মাতা কবীর খান ইঙ্গিত দিলেন বজরঙ্গি ভাইজান-২ নির্মানের। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এক সাক্ষাৎকারে নির্মাতা কবীর খান তার আপকামিং সিনেমা প্রসঙ্গে নিজের মতামত জানান। বলেন, আমি সব সময় আমার পরিচালিত সিনেমার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখি। সালমানের সঙ্গে আমার তিনটি ছবি হয়েছে। আমরা মাঝেমধ্যে একসঙ্গে নানান গল্প নিয়ে আলোচনা করি। তার মধ্যে অবশ্যই রয়েছে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর গল্প। তাই নিশ্চয়ই সালমানের সঙ্গে ফের কাজ করতে চাই। তবে শুধুই ঘোষণার জন্য নয়—সঠিক গল্পটা পেলে তবেই। কবীর খান আরও

বলেন, প্রথম ছবির জনপ্রিয়তাকে ভাঙিয়ে কিছু করতে চান না। বজরঙ্গি ভাইজান-এর যে আবেগ, তার সঠিক উত্তর দিতে না পারলে দ্বিতীয় পর্ব তৈরি করব না। তাই গল্পের অপেক্ষা। ঠিকঠাকমত গল্প পেলেই পাবেন সিনেমা তৈরির পরবর্তী ঘোষণা। বজরঙ্গি ভাইজান’ প্রসঙ্গে এ নির্মাতা বলেন, নিজের গোটা পরিচালনার কেরিয়ারে আমি কখনও সিক্যুয়েল বানাইনি। কিন্তু আমি জানি ‘বজরঙ্গি ২’ দর্শকদের কতটা আনন্দ দিতে পারে। আমি এটা পরিচালনা করতে চাই, তবে শুধুই বক্স অফিস নম্বরের জন্য নয়—বরং ওই ছবির উত্তরাধিকার বজায় রাখার জন্য। তাই সুন্দর গল্প পেলে যে কোনও সময়ে হতেই পারে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর ঘোষণা! ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান’। সিনেমায় দেখানো হয়, পাকিস্তানের বোবা এক শিশুকে

নিজ দেশে ফিরিয়ে দিতে ভালোবাসা ও মানবতার খাতিরে জীবন বাজি রাখেন এক ভারতীয়। সিনেমার শেষদিকে দেখানো হয়, তাদের বিদায়বেলায় নো ম্যানস ল্যান্ডে কান্নায় ভেঙে পড়ে ভারতীয় ও পাকিস্তানের নাগরিকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান