আশ্বাসে অবরোধ তুলে ২ ঘণ্টা পরই ফের মহাসড়কে শ্রমিকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

আশ্বাসে অবরোধ তুলে ২ ঘণ্টা পরই ফের মহাসড়কে শ্রমিকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফের অবরোধ করেছে আন্দোলনকারী শ্রমিকরা। এর আগে ৫৩ ঘণ্টা পর টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন। কিন্তু ওই ঘোষণার প্রায় দুই ঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা প্রশাসনের উপস্থিতি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। কিন্তু ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, আশ্বাস নয়, আমরা বেতন চাই। এর আগে টানা ৫৩ ঘণ্টা পর অবরোধের পর প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল শুরু হয়। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর

বেলা ২টা ৫০ মিনিটের দিকে যানচলাচল স্বাভাবিক হয়। বিকেলের দিকে ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিক বলছে, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছে না। অধিকাংশ শ্রমিক বলছে, তারা বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে না পায় ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল