আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
২০২২ সালে অবসর নেওয়ার পর থেকে গনজালো হিগুয়াইন অনেকটাই আড়ালে চলে গেছেন। রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকারকে নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। কিন্তু সম্প্রতি একজন ভক্তের সঙ্গে তোলা তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। ছবিটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এটা এআই নয়। গতকাল আমার বন্ধুর ভাই এই লোকের সঙ্গে দেখা করেছে। একজন ক্লান্ত, নিঃশেষ হয়ে যাওয়া মানুষ। তবুও আমি তাকে সমর্থন করি।’ বড় দাড়ি গজিয়েছে ‘পিপিতা’র। খেলোয়াড়ি জীবনের চেহারার সঙ্গে এখন মিলই খুঁজে পাওয়া কঠিন। ছবিটি দেখে অনেক ভক্তই তাকে চিনতে পারেননি। মন্তব্যের ঝড় বইছে অনলাইনে। কেউ কেউ বলছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি ‘গৃহহীন।’ কেউ আবার

মন্তব্য করেছেন ‘নিশ্চয়ই তিনি খুব হতাশায় ভুগছেন।’ ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে অবাক হওয়া ও উদ্বেগের মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। খেলোয়াড়ি জীবনে তিনি ‘খ্যাতি’ পেয়েছিলেন অবশ্য ভুল কারণে। ২০১৪ বিশ্বকাপ আর ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে সহজ দুটো সুযোগ নষ্ট করে আর্জেন্টিনাকে এগিয়ে দিতে ব্যর্থ হয়েছিলেন। যে কারণে সমর্থকদের গঞ্জনার মুখেও তাকে কম পড়তে হয়নি। যদিও অধিনায়ক লিওনেল মেসি সেসব ব্যর্থতার দায় তুলে নিয়েছিলেন নিজের কাঁধেই। ক্লাব ফুটবলে অবশ্য মেসির চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরায় ছিলেন হিগুয়াইন। রিয়াল মাদ্রিদের হয়ে ১৯০ ম্যাচে ১০৭ গোল করেছিলেন। রিয়ালের পর নাপোলি, জুভেন্টাস, এসি মিলান, চেলসি, শেষে ইন্টার মিয়ামিতে ক্যারিয়ার শেষ করেন। মেসির আগ পর্যন্ত মিয়ামির সর্বোচ্চ গোলদাতা তিনিই

ছিলেন। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে তিনি করেছেন ৫৩০ ম্যাচে ২৭৯ গোল। আর জাতীয় দলের হয়ে তিনি করেছেন ৭৫ ম্যাচে ৩১ গোল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ বাজেট ২০২৬-২৭: একদিকে কালোটাকা সাদা করার সুযোগ, অন্যদিকে রেকর্ড পরিমাণ ঘাটতি রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে