আর্সেনালে যোগ দিলেন স্পেন দলে ‘রদ্রির বিকল্প’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

আর্সেনালে যোগ দিলেন স্পেন দলে ‘রদ্রির বিকল্প’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির রদ্রি। ২০২৪ সালে ব্যালন ডি’অর জয় করা এই ফুটবলার স্পেন এবং সিটির মধ্যমাঠে বড় আস্থার নাম। এদিকে কয়েক মৌসুম ধরে লিগ শিরোপার দৌড়ে থাকলেও তুলির শেষ আঁচড় টানতে পারছে না আর্সেনাল। তাই এবার মধ্যমাঠকে শক্তিশালী করতে ‘রদ্রির বিকল্প’কে দলে ভিড়িয়েছে তারা। রিয়াল সোসিয়েদাদের ডিফেন্সিভ মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দি স্পেনের জাতীয় দলে রদ্রির ‘ব্যাকআপ’। রোববার (৬ জুলাই) ২৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে আর্সেনাল। যদিও নির্দিষ্ট করে মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে কিছু অবশ্য জানায়নি ক্লাবটি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, সোসিয়েদাদে ছয় কোটি ইউরো রিলিজ ক্লজ ছিল সুবিমেন্দির। হয়তো এর পুরোটা

পরিশোধ করতে হয়েছে আর্সেনালকে। এবারের দলবদলে এই নিয়ে দ্বিতীয় খেলোয়াড় দলে যোগ করল আর্সেনাল। চলতি মাসের প্রথম দিনে তারা চেলসি থেকে আরেক স্প্যানিয়ার্ড গোলকিপার কেপা আরিসাবালাকে চুক্তিভুক্ত করে গানাররা। ২০২৪ সালে স্পেনের ইউরো জয়ে অবদান রাখেন সুবিমেন্দি। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের বিরতিতে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রির বদলি নামেন তিনি, ম্যাচটি ২-১ গোলে জিতেছিল স্প্যানিশরা। ২০২৪-২৫ মৌসুমের প্রায় পুরোটা সময় রদ্রি চোটে বাইরে থাকায়, স্পেন দলে নিয়মিত হয়ে ওঠেন সুবিমেন্দি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মোট ১৯ ম্যাচ খেলেছেন তিনি। আর দীর্ঘদিনের ক্লাব সোসিয়েদাদের হয়ে খেলেছেন ২৩৬ ম্যাচ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু