আরও ১২টি পরিবার হারালো তাদের শিশু সন্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

আরও ১২টি পরিবার হারালো তাদের শিশু সন্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ১১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। সার্বিক পরিস্থিতি (১৫ মার্চ থেকে) হাম শনাক্ত: ৬,২০৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী: ৪৫,৪৯৮ জন হামে আক্রান্ত হয়ে মৃত্যু: ৫৭ জন হামের লক্ষণ নিয়ে মৃত্যু: ২৭৯ জন মোট মৃত্যু: ৩৩৬ জন বিভাগওয়ারী মৃত্যুর চিত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। হামের লক্ষণ নিয়ে এখানে ১৩০ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী

বিভাগে মারা গেছেন ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ও ভর্তি বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে ১,২৩৮ জন হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ১,০২৭ জনকে ভর্তি করা হয়েছে। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি শিশু ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে—৫০৮ জন। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে, মাত্র ১১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম মূলত শিশুদের রোগ হলেও টিকা না নেওয়া বা অসম্পূর্ণ টিকাদানের কারণে এবার সংক্রমণ দ্রুত ছড়িয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমআর (মিজেলস-রুবেলা) টিকার দুই ডোজ সম্পূর্ণ নিশ্চিত করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত

করতে না পারলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।এই পরিস্থিতিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—শিশুদের টিকা নিশ্চিত করতে এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত