আয়ের দিক দিয়ে রোনালদোর ধারেকাছেও নেই মেসি-নেইমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

আয়ের দিক দিয়ে রোনালদোর ধারেকাছেও নেই মেসি-নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশ আয়ের দিক দিয়ে লিওনেল মেসি-নেইমারদের চেয়ে যোজন যোজন এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, গেল এক বছরে ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করেছেন এই পর্তুগিজ মহারকা। তালিকায় রোনালদোর পরই অবস্থান করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে রোনালদোর চেয়ে আয়ের দিক দিয়ে অনেকটা পিছিয়ে থাকা মেসি গেল এক বছরে পকেটে পুরেছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার। ফুটবলের মধ্যে শীর্ষ আয়ের তালিকায় তৃতীয় স্থানে আছে নেইমার জুনিয়র। যদিও তিনি গত বছরের অক্টোবর থেকে এসিএল ইনজুরিতে মাঠের বাইরে আছেন তিনি। ব্রাজিলিয়ান এই তারকা গত এক বছরে আয় করেছেন ১১ কোটি ডলার। ফোর্বসের এসব পরিসংখ্যানে মূলত মাঠ ও মাঠের

বাইরের (বিজ্ঞাপন, স্পন্সর ও অন্যান্য) সকল আয় একত্রে তুলে ধরা হয়েছে। রোনালদোর সঙ্গে মেসির আয়ের বড় পার্থক্যের মূলে রয়েছে নিজ নিজ ক্লাবে তাদের বেতনের অঙ্ক। পর্তুগিজ তারকা যেখানে প্রতি মৌসুমে সৌদি ক্লাব আল নাসরের কাছ থেকে ২২ কোটি ডলার বেতন পান, সেখানে ইন্টার মায়ামিতে মেসির বেতন বছরে ৬ কোটি ডলার। ফুটবলারদের আয়ের তালিকায় চতুর্থ স্থানে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা। এই ফরাসি তারকার আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের আয় প্রায় ৯ কোটি ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান