আমেরিকান ফান্ড বন্ধ হওয়ায় এনজিওর শতাধিক প্রকল্প বাতিল, চাকরি গেল ২০ হাজার কর্মীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫

আমেরিকান ফান্ড বন্ধ হওয়ায় এনজিওর শতাধিক প্রকল্প বাতিল, চাকরি গেল ২০ হাজার কর্মীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশে মার্কিন সংস্থা ইউএসএইড-এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন এনজিওর শতাধিক প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় এ বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ২০ হাজার কর্মীর চাকরি চলে গেছে। আরও বেশ কিছু এনজিওর গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির অথবা বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীনের সংখ্যা বেড়ে অন্তত ৩০-৪০ হাজারে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। আজ ১৬ই অক্টোবর, বৃহস্পতিবার গণসাক্ষরতা অভিযান-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, কোভিড মহামারি, জলবায়ু পরিবর্তন ও যুদ্ধ বিগ্রহের কারণে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী এবং উন্নয়ন সহযোগীদের বৈদেশিক সহায়তা তহবিলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। যা বাংলাদেশের স্বেচ্ছাসেবী

সংগঠনগুলোর বা এনজিওদের উন্নয়ন উদ্যোগ ও মানবিক সহায়তা প্রকল্পগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। পত্রে আরও বলা হয়, শুধুমাত্র ইউএসএইড-এর সহায়তায় বাংলাদেশে পরিচালিত ১০০টির বেশি প্রকল্প বন্ধ হওয়ায় এ বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০,০০০ কর্মী চাকরি হারিয়েছেন। বেশ কিছু এনজিওর গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির অথবা বন্ধ হয়ে গেছে। চলমান এই অর্থায়ন সংকট উত্তরণে সম্ভাব্য সমাধান, করণীয় ও কৌশল খুঁজে বের করতে গণসাক্ষরতা অভিযান আগামী ১৮ই অক্টোবর শনিবার সকাল ১১টায় ঢাকার আগারগাঁও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে মত বিনিময় সভার আয়োজন করেছে। ‘বৈশ্বিক ও অন্যান্য কারণে সৃষ্ট অর্থায়ন সংকটের প্রেক্ষিতে বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে ১/১১’র তত্ত্বাবধায়ক

সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংগঠনের দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে পত্রে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের