আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫
     ৪:৫১ অপরাহ্ণ

আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৪:৫১ 211 ভিউ
বলিউড অভিনেত্রী বাণী কাপুর ‘মান্ডালা মার্ডারস’ এর মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করছেন। পুরাণনির্ভর রহস্য–রোমাঞ্চ সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় পাইওনিয়ার হাউসে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বাণী। অভিনেত্রী সেখানে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিষাক্ত ও কঠোর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, সে বিষয়ে কথা বলেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ওটিটিতে আত্মপ্রকাশের মুহূর্তে নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে খানিকটা থমকে গেলেন বাণী। কিছুদিন আগেই তার অভিনীত ছবি ‘আবির গুলাল’-এর মুক্তির কথা ছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ছবিটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। ট্রলিং, বিদ্রূপ ও কটূক্তির

মুখে পড়েন বাণী। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাণী বলেন, ‘কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার পরিবেশ অনেকটাই বিষাক্ত হয়ে গেছে। আমি চাই, আমরা যেন একটু কম ঘৃণা করি, একটু বেশি ভালোবাসা ছড়িয়ে দিই। আপনি যদি কাউকে অপমান করেন, তুচ্ছ করেন, কিংবা ট্রল করেন, সেটি একদিন ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তখন আপনাকেই কষ্ট পেতে হবে। আমি চাই, আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই। যেন আমরা শুধু একে অপরের প্রতি নয়, নিজের প্রতিও দয়ালু হতে শিখি। একজন দয়ালু মানুষের পৃথিবীতে আরও বেশি প্রয়োজন।’ নতুন সিরিজ ‘মান্ডালা মার্ডারস’ নিয়ে বাণী দারুণ আশাবাদী। নেটফ্লিক্সে ২৫ জুলাই থেকে সিরিজটি স্ট্রিম হবে। অভিনেত্রী বলেন, ‘এই সিরিজটি শুধু

রহস্য আর থ্রিলার নয়, এটা একটা যাত্রা—যেখানে নারী চরিত্রগুলো নিজেদের সীমা ছাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে।’ যশরাজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘মান্ডালা মার্ডারস’ সিরিজে বাণী ছাড়াও অভিনয় করেছেন সুরভীন চাওলা, রঘুবীর যাদব, শ্রিয়া পিলগাওকর ও বৈভব রাজগুপ্ত। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন গোপী পুথরান ও মানন রাওয়াত। পরিচালক গোপী পুথরানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বাণীর কণ্ঠে উঠে আসে বিশেষ সম্মানের সুরে। তিনি বলেন, ‘গোপী স্যারের সঙ্গে কাজ করা যেন একেকটি মাস্টারক্লাস। উনি যে গভীরতা আর বাস্তবতা নিয়ে চরিত্র তৈরি করেন, তা অনন্য। প্রতিটি দৃশ্যে তিনি অনুভূতির বহুস্তর তৈরি করেন। আমাদের স্বাধীনতা দেন নিজের মতো করে চরিত্রে নতুন কিছু যোগ করার। এই স্বাধীনতা একজন অভিনেত্রীর জন্য খুব বড় পাওয়া।’ বাণী

এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি একের পর এক খুনের রহস্য উদ্‌ঘাটনে নেমে পড়েন। চরিত্রটি নিয়ে বাণীর মধ্যে বেশ আগ্রহ ও আবেগ কাজ করেছে। কারণ, এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আগে কখনো তাকে দেখা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে বিপুল ইয়াবাসহ সৌদি যাত্রাকালে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১, মাদকের পরিবর্তে সোনা আনত চক্রটি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ