আমরা কি বীর কন্যা প্রীতিলতাকে মনে রেখেছি? আজ তাঁর জন্মদিন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

আমরা কি বীর কন্যা প্রীতিলতাকে মনে রেখেছি? আজ তাঁর জন্মদিন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
আমাদের এখনকার এবং গত প্রজন্মের কোনো কিশোরী-তরুণী প্রতিবাদী হয়ে কাউকে থাপ্পড় দিয়েছে এমন নজির মেলা ভার। অথচ আজ থেকে ৯১ বছর আগে এক ২১ বছরের তরুণী কী অপার দুঃসাহসে স্বদেশী আন্দোলনে জড়িয়ে অপারেশন সাকসেসফুল করে ধরা পড়ার ভয়ে বীরের মত আত্মহনন করেন! আগে ব্রিটিশ বাংলা বা পরে পাকিস্তান হয়ে এখনকার বাংলাদেশের আর একটি এমন উদাহরণ কি আছে? জানা মতে নেই। হ্যাঁ, আমি বলছি এক কিংবদন্তীর কথা, বীরকন্যা প্রীতিলতার কথা। ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে আহত হয়ে ধরা পড়েন। ওই দিনেই নিজের কাছে লুকিয়ে রাখা পটাশিয়াম সায়োনাইড খেয়ে আত্মহত্যা করেন। তখন তার বয়স কত ছিলো? মোটে

২১! এই বয়সেই হাসতে হাসতে প্রাণ দিতে পারে যে তাকে কোনো বিশেষণে বিশেষায়ীত করা যায় না। উচিৎও না। আজকের এই দিনে, অর্থাৎ ৫ মে, ১৯১১ সালে চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন বীরকন্যা রাণী ওরফে প্রীতিলতা ওয়াদেদ্দার। অমর বিপ্লবী মাস্টারদা সূর্য সেন-এর সবচেয়ে প্রিয় আর নির্ভরযোগ্য শিষ্য প্রীতিলতা। তাই তাঁর হাতেই সপে দিয়েছিলেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমনের দায়িত্ব, যা নিষ্ঠার সঙ্গে পালন করেন প্রীতিলতা। আর ওই দিনেই ইংরেজ সৈন্যদের গুলিতে আহত হন। প্রীতিলতাদের মত অকূতভয় বীর যোদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে প্রাপ্ত এই ভারতবর্ষ। গান্ধীবাদের নির্বিষ তুকতাক মন্ত্র ব্রিটিশের হাতের ওপরকার পশমেও আলোড়ন তুলতে পারেনি। সে সময় প্রীতিলতা, মাস্টারদা, বিনয়-বাদল-দীনেশ, ভগৎ সিংদের মত

সূর্য সন্তানদের প্রাণের দামে এই ভারতবর্ষ তথা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এবং অকৃতজ্ঞের মত তাঁদের অবদানকে ভুলেও গেছে। তাদের স্মৃতি মলিন হওয়ার আগেই আমাদের শাসকরা রীতিমত তাঁদের অবজ্ঞা-অবহেলা করেছে। যে জাতি তার বীর সন্তানদের শ্রদ্ধা করতে শেখে না, সে জাতিতে দেশপ্রেমিক বীরের জন্ম হয় না। হয় কুলাঙ্গার বিদেশি পা-চাটা মেরুদণ্ডহীনদের জন্ম। প্রীতিলতা, মাস্টারদা, বিনয়-বাদল-দীনেশ, ভগৎ সিংদের ওপারে বা ভারতবর্ষে কিছুটা হলেও স্মরণ করে। অঞ্চলভেদে সেই স্মরণ কমে-বাড়ে, কিন্তু বাংলাদেশে এদেরকে সরকারিভাবে কোননোদিনও স্মরণ করা হয়নি। মানুষ জনে জনে কীভাবে যেন নামগুলো জানে কেবল। কেন এই হীনম্মন্যতা? লাল সালাম প্রীতিলতা ওয়াদেদ্দার। তোমার মত বুক ফুলিয়ে আমাদের এখনকার প্রজন্মের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা লড়তে শিখুক,

মরতে শিখুক এবং মরতে মরতে মারতে শিখে বাঁচতে শিখুক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও