ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম
পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা
ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
আমদানি বিল দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।
গত শনিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবরের আমদানি বিল পরিশোধ করে সরকার।
তেহরানভিত্তিক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেন হয়ে থাকে। এর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পর পর আমদানি বিল পরিশোধ করে।
আইএমএফের হিসাব পদ্ধতি এবারের বিল পরিশোধের আগে অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত হিসাব অনুযায়ী, বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার।



