আবারও বাংলাদেশি জেলে অপহৃত: সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫

আবারও বাংলাদেশি জেলে অপহৃত: সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫ |
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের দক্ষিণ দিক থেকে ৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ ২৯শে অক্টোবর, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি জানান, পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সাগরে গেলে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে ধাওয়া দিয়ে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। ঘনঘন বাংলাদেশের ভিতরে এসে আরাকান আর্মি টহল দিচ্ছে বলে জানান এলাকাবাসী। এ ঘটনার পর থেকে স্থানীয় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে

চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে? আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড কোথায়? এদিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ প্রকাশিত ছবিতে দেখা গেছে, আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি জেলেদের আটক করে রেখেছে। তাদের দাবি, বাংলাদেশি ট্রলারগুলো মিয়ানমারের জলসীমা অতিক্রম করেছিল। ওই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ই জুলাই পর্যন্ত অন্তত ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরে মুক্তি দিয়েছে আরাকান আর্মি। তথ্য অনুযায়ী, গেল ৮ মাসে নাফ নদ ও বঙ্গোপসাগর উপকূল থেকে অন্তত ৩২০ জেলেকে অপহরণ করেছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্যে প্রায় ২০০ জনকে বিজিবির সহায়তায় ফেরত আনা সম্ভব হলেও এখনও ১২০ জেলে আরাকান আর্মির

হাতে বন্দি রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ইউনূস সরকারের আমলে সীমান্ত ও উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে ভেঙে পড়েছে। দেশের জলসীমায় বিদেশি সশস্ত্র গোষ্ঠী ঢুকে পড়ছে, অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তাই সুধীজনদের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে এখন কে দেবে নিরাপত্তা সীমান্তবর্তী সাধারণ মানুষের!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না: ইরান ফাইনালে জিতেও শিরোপা হাতছাড়া, ফিরে পেতে ক্রীড়া আদালতে আপিল সেনেগালের বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই ‘বদলি গেইটম্যান’ গ্রেপ্তার দীর্ঘদিন পিঠব্যথা? হতে পারে গুরুতর রোগের ইঙ্গিত বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র