‘আপনি কি দিনশেষে এটাই ভাবেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

‘আপনি কি দিনশেষে এটাই ভাবেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি।কখনো ব্যক্তিজীবন, কখনো ক্যারিয়ার আবার কখনো সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনায় থাকেন পরী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ভিডিও ছড়িয়ে পড়েছে তার।যা নজর কেড়েছে অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, জলপাই রংয়ের একটি শাড়িতে অনেক স্বর্ণালংকার পরেছেন পরীমনি।হাতে রেশমি চুড়ি আর সাদা বেলী ফুলের খোঁপায় মোহনীয় লুকে সেজেছেন অভিনেত্রী।সবমিলে ভক্তদের নজর কেড়েছেন পরীমনি। জানা গেছে, সম্প্রতি একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন অভিনেত্রী।সেখানে এরকম সাজে উপস্থিত হয়েছিলেন পরীমনি। এতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। আলাপকালে পরীমনি জানান, বর্তমানে বিভিন্ন শোরুম, রেস্টুরেন্ট উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।তার ভাষ্যমতে―এই মুহূর্তে এটাই সব থেকে বড় ব্যস্ততা।

এ সময় একজন প্রশ্ন করেন, আপনি সবার ক্রাশ, আপনার নতুন সিনেমা, ওয়েব সিরিজ আসছে না কেন? উত্তরে পরীমনি বলেন, আপনি কি দিনশেষে এটাই ভাবেন? এখানকার খাবার অনেক মজা হয়েছে। এটা অবশ্যই টেস্ট করে যাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান