‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
একবিংশ শতাব্দীতে নারীরা সব ক্ষেত্রেই নিজেদের অবদান রাখছে। তবে জীবনের প্রতি ক্ষেত্রেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কেননা একটা ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পর্যন্ত যৌন হয়রানির স্বীকার হয়। এমনকি বলিউডের অভিনেত্রীদের এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। এমন এক অভিজ্ঞতার কথাই জানালেন বলিউড অভিনেত্রী ফাতিমা সনা শেখ। দৈনিক সকালের সময়ের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জনসমক্ষে একবার যৌন হেনস্থার শিকারের কথা শেয়ার করেছেন। দৈনিক সকালের সময়ের প্রতিবেদনে জানা যায়, ফাতিমা বলেন, একবার এক ব্যক্তি খুব খারাপভাবে আমার শরীরে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সেই লোকটাও আমাকে পাল্টা মারধর শুরু করে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে

স্পর্শ করেছিল বলেই আমি গায়ে হাত তুলি। কিন্তু সেটা লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারধর করে এবং আমি পড়ে যাই। এই ঘটনা ফাতিমার জীবন কতটা বদলে দিয়েছিলো এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম, এই ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাবো। শুধু এই একবার নয়, করোনার সময়েও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ফাতিমাকে। মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন এক টেম্পুচালক তার পিছু নেয়। ফাতিমার বলেন, আমাকে দেখে অদ্ভুত

শব্দ করছিলো লোকটা। বাড়ির গলিতে ঢোকার আগ পর্যন্ত পিছু নিয়েছিলো তিনি। তারকা হলেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় বলে আক্ষেপ করে তিনি বলেন, এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার জন্য শুধু একজন মেয়ে হয়ে জন্মালেই হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান