আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি – ইউ এস বাংলা নিউজ




আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি জানিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার। এছাড়া যাদের মরদেহ এখনো মেলেনি তাদের নাম উদ্ধার ও তদন্ত কমিটি করে শহিদদের তথ্য বের করার দাবি জানিয়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলার শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। সোমবার বিকাল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহিন সরকার বলেন, নতুন বাংলাদেশ কেমন হবে? এ শীর্ষক যদি কোনো আলোচনা হয় তাহলে সবার আগে প্রাধান্য দিতে হবে আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারের সদস্যকে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র

আন্দোলনের সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৩২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী জেলার আন্দোলনে আহত ১২০ জন আন্দোলনকারী এবং নিহত দুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়!