আন্দোলনের গুলি হিন্দু মুসলমান ভাগ করেনি : উপদেষ্টা নাহিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

আন্দোলনের গুলি হিন্দু মুসলমান ভাগ করেনি : উপদেষ্টা নাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিপ্লবে ছাত্র জনতার ওপর যে গুলিবর্ষণ হয়েছে, সেই গুলি হিন্দু মুসলাম ভাগ করেনি। বরং নতুন বাংলাদেশ স্বাধীন করতে সবার অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, আমরা চাইব বাংলাদেশ যেন কখনোই কেউ ধর্মীয় চর্চা বা ধর্মীয় স্বাধীনতায় বাধা দিতে না পারে এবং যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে তা সমাজে নিদর্শন হিসেবে রাখা হবে। আমরা আন্তঃধর্মীয় সম্প্রীতি চাই। নতুন বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে সকলের আত্মত্যাগ রয়েছে। যখন আমরা গুলি খেয়েছি

তখন সে গুলি হিন্দু মুসলমান ভাগ করেনি। এদিন গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বনানী মাঠে স্থাপিত পূজামণ্ডপ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কাজ করছি। আমরা যেভাবে ধর্ম, বর্ণ নির্বিশেষে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, একইভাবে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার। তার‌ই অংশ হিসেবে এবারের দুর্গাৎসবে একদিনের ছুটি বৃদ্ধি করা হয়েছে। পরিদর্শনকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর, লিংকন দত্তসহ স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে