আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেলেন নীড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪
     ১০:৪৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেলেন নীড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ | ১০:৪৮ 181 ভিউ
গত অক্টোবরে আন্তর্জাতিক মাস্টার খেতাব নিশ্চিত হয়েছিল মনন রেজা নীড়ের। ৪ অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারে এই খেতাব নিশ্চিত হওয়ার ৩৮ দিন পর আনুষ্ঠানিকভাবে ফিদের কাছ থেকে স্বীকৃতি ও সনদ পেলেন নীড়। মনন রেজা নীড় বাংলাদেশের দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৮১ সালে নিয়াজ মোর্শেদ ১৫ বছর ৫ মাসে বয়সে এই টাইটেল পেয়েছিলেন। ৪৩ বছর এই রেকর্ড নিয়াজের অধীনে ছিল। মনন রেজা নীড় ১৪ বছর ৪ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা পাঁচ। এর মধ্যে ফাহাদ রহমানের একটি জিএম নর্ম রয়েছে। গ্র্যান্ডমাস্টার হতে ২৫০০ রেটিং ও তিনটি জিএম নর্ম প্রয়োজন। ফাহাদ বাদে অন্য আন্তর্জাতিক মাস্টাররা হচ্ছেন আবু সুফিয়ান

শাকিল, মিনহাজ উদ্দিন সাগর ও জিল্লুর রহমান চম্পক। আন্তর্জাতিক মাস্টার টাইটেলের জন্য ফিদেকে ১৬৫ ইউরো ফি প্রদান করতে হয়। দাবাড়ুর পক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনই এই ফি প্রদান করে। দাবার সর্বনিম্ন টাইটেল ক্যান্ডিডেট মাস্টার। সেই টাইটেলের ফি-ও দাবা ফেডারেশন দায়িত্ব নেয়। ফলে ফিদের কাছে দাবা ফেডারেশনের ঋণের বোঝা বাড়ছে অনেক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস