আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন সিনেটরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন সিনেটরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন সিনেটর জন থুন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এজন্য যুক্তরাষ্ট্রের একটি আইন পাস করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এক টুইট বার্তায় মার্কিন সিনেটর বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের গ্রেপ্তারে আপত্তিকর এবং বেআইনি পদক্ষেপ যদি বন্ধ না করা হয় তাহলে আইসিসি এবং এর কৌঁসুলিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সিনেটের অবিলম্বে আইন পাস করা দরকার। উল্লেখ্য, নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ফিলিস্তিনি যোদ্ধাদের তিন নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করতে আইসিসির কৌঁসুলি করিম খান দ্য হেগে প্রি-ট্রায়াল প্যানেলের কাছে আবেদন জানিয়েছিলেন। গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে এবং

এতে ওই কর্মকর্তাদের দায় আছে, অভিযোগ করিম খানের। ফিলিস্তিনি যোদ্ধাদের ওই নেতারা এরই মধ্যে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এখন নেতানিয়াহুকে বাঁচাতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে গেল ৫ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর রিপাবলিকানদের মনোবল আরও বেড়ে গেছে। আগামী জানুয়ারিতে রিপাবলিকানরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব নিলে থুন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের